গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National বিস্ফোরক ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা

    বিস্ফোরক ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা

    0
    11
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    প্রধান বিচারপতির মন্তব্যকে হাতিয়ার করে জন্ম নেওয়া মাত্র চার দিনে সোশাল মিডিয়ায় বিজেপি কে টেক্কা দেওয়া, ককরোচ জনতা পার্টি’র অ্যাকাউন্ট ভারতেই বড়সড় কোপের মুখে পড়েছে।

    আইনি নোটিশের অজুহাতে ভারতে এই দলের এক্স অ্যাকাউন্টটি ব্লক বা হোল্ড করে দেওয়া হয়েছে। আমেরিকা থেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে নিজের গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে সরাসরি মোদী সরকারকে নিশানা করেছেন। বোস্টন ইউনিভার্সিটি থেকে পাবলিক রিলেশনসে সদ্য স্নাতক হওয়া ৩০ বছর বয়সী রাজনৈতিক তথ্যপ্রযুক্তি কৌশলবিদ অভিজিৎ দিপকে বর্তমানে আমেরিকায় রয়েছেন।

    সেখান থেকেই এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অবশেষে আমরা এই দেশে আমাদের আসল পরিচয়টা জানতে পেরেছি যে আমজনতাকে এখানে আরশোলা বা ককরোচের মতো দেখা হয়। আমার মনে হচ্ছে, আমি যে মুহূর্তে দিল্লির আইজিআই বিমানবন্দরে পা রাখব, দিল্লি পুলিশের একটা বড় কনভয় এসে আমাকে সোজা তিহাড় জেলে নিয়ে চলে যাবে। এরপরেই, ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যায় ভারতীয় জনতা পার্টিকে পেছনে ফেলে দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে পুনের সাংবাদিকতার প্রাক্তনী জানিয়েছেন, তিনি এতে একেবারেই খুশি নন। কারণ সোশাল মিডিয়ার অনুগামী বাড়লেও দেশের আসল জ্বলন্ত সমস্যাগুলো একই জায়গায় রয়ে গেছে।