
আল কায়েদার সঙ্গে যুক্ত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশের এসটিএফ।
চারজনই আল কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট এর সদস্য। ওই চার জন জঙ্গিদের মধ্যে ২ জনকে গুজরাট থেকে ১ জনকে দিল্লি এবং আরও ১ জনকে উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া জঙ্গিদের নাম-সইফুল্লাহ কুরেশি, মহম্মদ ফারদিন, মহম্মদ ফাইক এবং জিশান আলি। এটিএস আধিকারিকরা জানিয়েছে, অভিযুক্তদের সকলের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। এরা বড় আকারের সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র-র প্ল্যান করছিল।
গুজরাট এটিএস জানিয়েছে তারা ওই জঙ্গিদের চ্যাট এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি বিশ্লেষণ করছে।







