গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports দক্ষিণ আফ্রিকার দলে চার ভাই

    দক্ষিণ আফ্রিকার দলে চার ভাই

    0
    51
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডে বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন বাঁ-হাতি স্পিনার কেশভ মহারাজ।

    পাঁচ ম্যাচের সিরিজটি ১৫ মার্চ শুরু হবে।ঘোষিত দলে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের অংশ থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে পাঁচজন নতুন খেলোয়াড় আছেন, কনর এস্টারহুইজেন, ডায়ান ফরেস্টার, জর্ডান হারম্যান, ইথান বোশ এবং এনকোবানি মোকোয়েনা। জর্ডান হারম্যান হলেন, রুবিন হারম্যানের ভাই, যিনিও দলে আছেন, আর ইথান বোশ হলেন করবিন বোশের ছোট ভাই। উল্লেখ্য ১৯ বছর বয়সী এনকোবানি মকোএনা দক্ষিণ আফ্রিকা টি২০ লিগে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন। তিনি পার্ল রয়্যালসের হয়ে ১৩ উইকেট নিয়েছেন, স্ট্রাইক রেট ১৪.৭৬।দক্ষিণ আফ্রিকার হেড কোচ শুকরি কনরাড বলেছেন, এই সিরিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হওয়ায় মূল দল বাড়ি ফিরবে। ফলে নতুনরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেলে ধরার সুযোগ পাবে।

    এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত না হওয়া ফাস্ট বোলার অটনিল বার্টম্যান এবং জেরাল্ড কোয়েটজিকে দলে নেওয়া হয়েছে এবং ইনজুরির কারণে বাইরে থাকার পর টনি ডি জোরজি দলে ফিরেছেন।