
বুধবার সাতসকালে সল্টলেক সেক্টর ফাইভে ভয়াবহ পথ দুর্ঘটনা৷ পরপর চারটি গাড়িতে ধাক্কা বেপরোয়া গাড়ির। ঘটনায় গাড়ির চালক সহ গাড়ির যাত্রীরা অল্প বিস্তর আহত হয়েছে।
তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকালে সল্টলেক সেক্টর ফাইভে এভিরা মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে চারটি গাড়ি। সল্টলেকের দিক থেকে নিউটাউনের দিকে যাওয়ার সময় একটি চার চাকা গাড়ি বেপারোয়া গতিতে এসে অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। এরপর একের পর এক গাড়িতে ধাক্কা লাগতে থাকে।
চারটি গাড়ির পরপর ধাক্কায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িগুলি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নবদিগন্ত ট্র্যাফিক গার্ড ও বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ। গাড়ি গুলিকে আটক করা হয়েছে।
