
মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনের ঘোষণায় স্বাক্ষর করেছেন চার দেশের শীর্ষ নেতা, তবে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং উপস্থিত থাকলেও তিনি স্বাক্ষর করেননি।
হোয়াইট হাউস পূর্ণাঙ্গ ঘোষণাপত্রটি প্রকাশ করা হয়েছে। এর নাম রাখা হয়েছে ট্রাম্প ডিক্লারেশন ফর এন্ডিউরিং পিস অ্যান্ড প্রসপারিটি। মূলত মধ্যপ্রাচ্য ও গাজায় স্থায়ী শাস্তি প্রতিষ্ঠার লক্ষ্যে করা হয়েছে এটা। এতে স্বাক্ষর করেছেন আমেরিকা, মিশর, তুরস্ক এবং কাতারের শীর্ষ নেতা।
ঘোষণাপত্রে বলা হয়েছে, ঐতিহাসিক প্রতিশ্রুতি ও বাস্তবায়নকে আন্তরিকভাবে স্বাগত। এই চুক্তি দুই বছরেরও বেশি সময় ধরে চলা গভীর দুর্ভোগ ও ক্ষতির অবসান ঘটিয়ে আশা, নিরাপত্তা এবং শান্তি ও সমৃদ্ধির এক যৌথ দৃষ্টিভঙ্গির সংজ্ঞার নতুন অধ্যায়ের সূচনা করেছে।
