
পরানোর শত্রুতার জেরে হাওড়ার শিবপুরের নস্কর পাড়ায় বন্ধুর হাতে বন্ধুকে খুন হতে হয়েছে। পুলিশ সূত্রে খবর এদিন কয়েকজন পরিচিত বন্ধু আরশ খান নামে এক যুবককে পুরানো একটি ঝামেলা মিটিয়ে নিতে ডাকেন।
এরপর শুভজিৎ মাইতির নেতৃত্বে কয়েকজন যুবক তাঁকে বেধড়ক মারধর করেন। তাঁকে আন্দুল রোডেরে ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
ঘটনাস্থলে পুলিশ এবং র্যাফ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই শুভজিৎ মাইতি, দীপক কুমার চৌধরী এবং আনন্দ জয়সওয়াল নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
