গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata হাজরায় হাতির দাঁত সহ গ্রেফতার ৪

    হাজরায় হাতির দাঁত সহ গ্রেফতার ৪

    0
    102
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ঝাড়খণ্ড ও বিহার থেকে কলকাতায় হাতির দাঁত বিক্রি করতে এসে গ্রেফতার হল ৪ পাচারকারী। কলকাতার হাজরা মোড় থেকে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর কর্মীরা আন্তঃরাজ্য এই গ্যাংটিকে ধরার জন্য ফাঁদ পাতে।
    সেইমত দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে ক্রেতা সেজে পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করেন ডব্লউসিসিসি-র আধিকারিকরা। এরপরেই হাজরা মোড় ওই ৪ পাচারকারী উপস্থিত হয়। সেখান থেকেই বন দফতরের আধিকারিকরা তাদের গ্রেফতার করে। উদ্ধার করা হয় ৪টি হাতির দাঁত।
    ওই পাচারকারীরা হাতির দাঁতগুলো কোথা থেকে পেয়েছে তা জানতে জেরা শুরু করেছে তদন্তকারীরা।