
অন্ধ্রপ্রদেশে মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার শ্রমিকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর জখম আরও একজন।
পূর্ব গোদাবরী জেলার তাদিপাররু গ্রামে ঘটনাটি ঘটেছে।ওই গ্রামে একটি অনুষ্ঠানে দুর্ঘটনাটি ঘটে। ফ্লেক্স ব্যানার লাগাতে গিয়ে আচমকা হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন পাঁচ শ্রমিক। ছিটকে পড়েন চার জন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকদের নাম বীররাজু, নগেন্দ্র, মণিকান্ত এবং কৃষ্ণ। গুরুতর আহত অবস্থায় পঞ্চম শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। পাশাপাশি, জখমের চিকিৎসায় নজরদারির জন্য স্থানীয় আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে এখনও চলছে তদন্ত।
ছবি সৌজন্যে : এক্স
