
দিল্লিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের নওদার একই পরিবারের ৪ জনের। গঙ্গাধারী জোড়তলা এলাকার বাসিন্দা ছিলেন তাঁরা।
মর্মান্তিক ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, দিল্লিতে তাঁরা কাজ করতে গিয়েছিলেন ওই চারজন। পরিবার সূত্রে খবর শনিবার সকালে ভারী বৃষ্টিতে ঘরের দেওয়াল ভেঙে পড়ে যায়। তাতেই প্রাণ হারান একই পরিবারের চারজনের। আহত হয়েছেন ওই পরিবারের আরও একজন। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের কাকার কথায়, দিল্লিতে কাজে গিয়েছিল তাঁর ছোট ভাই শেখ দিলিপ, তাঁর স্ত্রী। তাঁর ছোট ভাই শেখ দিলীপ, শেখ রবিবুল, তার মেয়ে, শেখ দিলীপের স্ত্রী ও বৌমা আহত হয়েছে। এদের মধ্যে চারজন মারা গিয়েছে। একজন হাসপাতালে ভর্তি। সাউথ ইস্ট দিল্লির জৈতপুর এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
শনিবার বাড়ি ধসে পড়ে মোট মৃত্যু হয়েছে ৮ জনের। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন মহিলা এবং ২ জন শিশুকন্যাও রয়েছে।









