গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National মধ্যপ্রদেশে আত্মঘাতী একই পরিবারের চার সদস্য

    মধ্যপ্রদেশে আত্মঘাতী একই পরিবারের চার সদস্য

    0
    108
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    মধ্যপ্রদেশের সাগর জেলায় বিষ খেয়ে আত্মহত্যা করেছেন একই পরিবারের চার জন। মৃতেরা বছর ৭০ এর বৃদ্ধা ফুলরানি লোধী, মনোহর লোধী এবং দুই সন্তান শিবানী এবং অঙ্কিত। শনিবার ভোরে মনোহরের প্রতিবেশীরা বমি করার শব্দ শুনতে পান।
    সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। বাড়িতে মৃত্যু হয়েছেন ফুলরানি এবং অঙ্কিতের। হাসপাতালে চিকিৎসা চলার সময় মৃত্যু হয় শিবানীর। অন্য হাসপাতালে স্থানান্তরের সময় অ্যাম্বুলেন্সেই মারা যান মনোহর। সাগরের জেলাসদর থেকে ১২ কিলোমিটার দূরে তেহর গ্রামে থাকতেন মনোহরেরা।
    তাঁরা কী কারণে সপরিবারে আত্মঘাতী হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মনোহরের স্ত্রী কয়েক দিন আগেই বাপের বাড়ি গিয়েছিলেন। পারিবারিক বিবাদ না অন্য কোনও কারণে চারজন আত্মঘাতী হয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।