
জমি, টাকা নিয়ে বচসার জেরে একই পরিবারের চার জনকে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এমনই ঘটনায় শোরগোল পড়েছে তেলঙ্গানার নালগোন্ডায়। ঘটনায় মূল অভিযুক্ত-সহ মোট চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, খুনের আগে একাধিক খুনের ভিডিয়ো দেখেছিল হায়দরাবাদের বাসিন্দা সাইয়েদ আসলাম। পেশায় গাড়িচালক সাইয়েদ তার কাকিমা হাসিনার থেকে ১ লক্ষ টাকা ধার করেছিল। তবে সময়ের মধ্যে ধারের টাকা ফিরে না পাওয়ায় হাসিনা যুবককে অপমানজনক কথা বলেছিলেন। সেই থেকেই এই প্রতিশোধ। ২২ জুন প্রতিবেশীরা বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির ভিতর থেকে চারটি পচাগলা দেহ উদ্ধার করে।
