সিজিওতে হাজিরা দিলেন আর জি কর-র ৪ নার্স

0
121
ছবি সৌজন্যে : নিজস্ব
ধর্ষণ-খুনের মামলায় সিবিআইয়ের তলবে সিজিওতে হাজিরা দিয়েছেন আর জি করে-র চারজন নার্স। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই চার জনকে বেশ কিছু ক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। 
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধর্ষণ-খুনের ঘটনার দিন আর জি করের জরুরি বিভাগে কর্মরত ছিলেন, এমন বেশ কয়েক জন নার্সকে তলব করা হয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার তাঁদের সিজিওতে হাজিরা দেওয়ার কথা। ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। সেই ঘটনার প্রতিবাদে দীর্ঘ দিন অনশন এবং কর্মবিরতি চালিয়ে গিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত।
তবে নির্যাতিতার পরিবারের অভিযোগ, ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত। তাঁদের শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন তাঁরা।