
কর্নেশ পুষ্পিন্দর সিং বাথ ও তাঁর ছেলেকে মারধরের ঘটনায় বরখাস্ত করা হয়েছে পাতিয়ালার চার পুলিশ অফিসারকে। জানা গিয়েছে , পাঞ্জাব পুলিশ বিশেষ তদন্তকারী দল গঠন করে অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। পাতিয়ালার সিনিযর সুপারিনটেনডেন্ট অব পুলিশ নানক সিং জানিয়েছেন, রনি সিং, হরজিন্দর ধিলোঁ, হ্যারি বোপারাই এবং শামিন্দর এই চার ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আহত সেনা আধিকারিকের পরিবারকে বিশেষ নিরাপত্তা দিয়েছে পাঞ্জাব পুলিশ। তাঁদের পরিবারের নিরাপত্তায় দুজন সশস্ত্র পুলিশকে মোতায়েন করা হয়েছে।







