গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Nadia মত্ত হয়ে বাইকে সওয়ার, দুর্ঘটনায় মৃত চার বন্ধু

    মত্ত হয়ে বাইকে সওয়ার, দুর্ঘটনায় মৃত চার বন্ধু

    0
    838
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সরস্বতী ঠাকুর দেখে বাড়ি ফেরার সময়ে নদিয়ার তেহট্টে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার তরুণের। ঘটনায় শোকের ছায়া নৈহাটির তেহট্টে এলাকায়।
    পুলিশের দাবি, মৃতরা হলেন সুমন মণ্ডল, তন্ময় বিশ্বাস, দ্বীপ মণ্ডল এবং মণীশ বিশ্বাস। মণীশের বাড়ি তেহট্টের ছিটকা গ্রামে বাকিরা আস্তুল্লানগরের বাসিন্দা। স্থানীয়দের দাবি, মত্ত অবস্থায় একটি বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন ওই চার তরুণ। তেহট্টের কাছে কানাইলাল রাজ্য সড়কের পাশে একটি গাছে ধাক্কা মারে বাইকটি। ছিটকে পড়ে যান সকলে। দুর্ঘটনাস্থলে পৌঁছে চারজনকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই। নাজিরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে আশঙ্কাজনক অবস্থায় বাকিদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। পুলিশের দাবি, মত্ত অবস্থায় বাইক চালানোর সময় দৃশ্যমান্যতা কম থাকাতেই এই দুর্ঘটনা ঘটেছে। এদিকে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বনঘেরিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ম্যাটাডোর পড়ে যায় কালনাগিনী নদীতে।
    চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শহরেও একটি দুর্ঘটনার খবর সামনে এসেছে। কাঁকুড়গাছি রেল ব্রিজের নীচে একটি বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় চারজন যাত্রী গুরুতর জখম হয়েছেন। তাদের মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।