
টানা তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে খেলার হাতছানি ছিল ফ্রান্সের সামনে।তারকায় ঠাসা দলটার পক্ষে তা খুব কঠিন বলেও মনে হচ্ছিল না।
কিন্তু ডালাসে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে পাত্তাই দিল না স্পেন। ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়ে স্প্যানিশরা জিতল ২-০ গোলে। এমবাপ্পে-ওলিসে-দেম্বেলেদের সামর্থ্যের ছিটেফোঁটাও দেখা যায়নি মাঠে। স্পেনের জমাট রক্ষণভাগ তাদের এক রকম বোতলবন্দী করে রেখেছিল।তবে দল বাজে খেললেও হারের দায় রেফারিকে দিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। এ ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন এল সালভাদরের ইভান বার্তন, যিনি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও। বার্তনের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানিয়েছেন দেশম।তবে এটা শুধু পেনাল্টির বিষয় না,অনেকগুলো ভুল সিদ্ধান্তের সমষ্টি।
ফ্রান্সের অধিনায়ক ও কোচ, উভয় ভূমিকায় অতীতে বিশ্বকাপ জেতা দেশমের মতে, ম্যাচে এমন কিছু সিদ্ধান্ত ছিল যা তার কাছে বোধগম্য হয়নি। বিশেষ করে কয়েকটি ফাউল ও শারীরিক সংঘর্ষের ক্ষেত্রে রেফারির সিদ্ধান্তে তিনি প্রশ্ন তুলেছেন।
