
আমেরিকা ও ইসরায়েলের শুরু করা ইরান যুদ্ধে অংশ না নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ফ্রান্স। ফরাসি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেছেন, এই সংকট শুরুর পর থেকেই ফ্রান্স যুদ্ধে জড়ায়নি।
আগেই বলেছেন, যুদ্ধের লক্ষ্য পরিষ্কার না হওয়ায় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই অভিযান চলায় ফ্রান্সের পক্ষে এতে অংশ নেওয়া কোনওভাবেই সম্ভব নয়।আলোচনার মাধ্যমে শত্রুতা নিরসনের ওপর জোর দিয়ে জ্যঁ-নোয়েল বারো বলেছেন, শুরু থেকেই ফ্রান্স এ যুদ্ধের বিপক্ষে ছিল। সবাই দেখছে, যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি কতটা বেশি। বিশ্ব অর্থনীতি ও আমাদের দৈনন্দিন জীবনে এর মারাত্মক প্রভাব পড়ছে।
ইরান উপকূলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী।তিনি জানান, ওই এলাকায় নৌচলাচল স্বাভাবিক করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।





