প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে পারে ফ্রান্স

0
97
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

প্যালেস্টাইনকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিতে পারে ফ্রান্স। এই বার্তা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গাজায় ইজরায়েলি হামলার আবহে ইমানুয়েল ম্যাক্রো বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ইজরায়েল–প্যালেস্টাইন সংঘাত নিয়ে আগামী জুনে রাষ্ট্রপুঞ্জে একটি সম্মেলন হবে। সৌদি আরবের সঙ্গে ফ্রান্স ওই সম্মেলনের যুগ্ম-চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করবে।

ওই সম্মেলনেই ফ্রান্সের পক্ষ থেকে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করার চেষ্টা হবে। আমেরিকা এবং তার ঘনিষ্ঠ পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশে ইজরায়েলের পাশে দাঁড়িয়ে প্যালেস্টাইনের স্বাধীনতার দাবি খারিজ করেছে দীর্ঘ দিন ধরে।

ইজরায়েলের আপত্তি উড়িয়ে গত বছরই ইউরোপের তিন দেশ—স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে রাষ্ট্রের মর্যাদা দিয়েছে প্যালেস্টাইনকে। জানিয়েছে, রাষ্ট্র স্বীকৃতির এই সিদ্ধান্ত ইজরায়েলের বিরুদ্ধেও নয়, হামাসের পক্ষেও নয়।