এমবাপেকে অধিনায়ক করে ফ্রান্সের দল

0
67
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফিফার মার্চ উইন্ডোতে দুটি হাইভোল্টেজ প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। এই উইন্ডোতে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং আরেক লাতিন শক্তি কলম্বিয়ার মুখোমুখি হবে ফরাসিরা।

আগামী ২৬ মার্চ আমেরিকার বোস্টনে ব্রাজিলের মুখোমুখি হবে এমবাপের দল। এরপর ২৯ মার্চ ওয়াশিংটনে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। কোচ দেশম জানিয়েছেন, এই উইন্ডো শেষ হওয়ার পর আগামী ১৩ মে ফ্রান্সের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করবেন তিনি।আসন্ন এই দুই ম্যাচকে সামনে রেখে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে শক্তিশালী দল ঘোষণা করেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম।

ঘোষিত সেই দলে ফিরেছেন পিএসজির তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে। চোটের কারণে দেশের জার্সিতে গত বছরের শেষ পাঁচটি ম্যাচ খেলতে পারেননি উসমান দেম্বেলে।