গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Sports এমবাপ্পেতে উদ্ধার ফ্রান্স

    এমবাপ্পেতে উদ্ধার ফ্রান্স

    0
    50
    ছবি সৌজন্যে : এক্স

    জার্মানিকে বিদায় করে চমকে দিয়েছিল প্যারাগুয়ে। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ল্যাটিন আমেরিকার দলটি হারিয়েছিল রক্ষণাত্মক ফুটবলের সঙ্গে কঠোর শারীরিক ফুটবল খেলে।

    প্রি-কোয়ার্টার ফাইনালে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে সেই একই কৌশলে ফুটবল খেলেছে প্যারাগুয়ে। ম্যান টু ম্যান মার্কিং, শারীরিক কসরতে কঠোর ফুটবল, কাউন্টার অ্যাটাকের ফুটবল খেলেছে। উভয় দলই মাথা গরম করে খেলেছে ম্যাচে। এর মধ্যে ম্যাজিক্যাল এমবাপ্পেকে আটকে রাখতে পারেনি প্যারাগুয়ান রক্ষণভাগ। বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার এমবাপ্পের পেনাল্টিতে ১৯৯৮ ও ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ১-০ গোলে প্যারাগুয়েকে হারিয়ে মরক্কোর পর দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা নেয়। ২০১৮ ও ২০২২ সালের পর টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে এমবাপ্পেদের প্রতিপক্ষ মরক্কো। কাতার বিশ্বকাপের পর আমেরিকা বিশ্বকাপেও বিস্ময়ের জন্ম দিয়েছে আফ্রিকার দেশটি। গ্রুপ পর্ব ও রাউন্ড অব থার্টি টু-তে যে গতিশীল ফুটবল খেলেছে দেশমের দল, তার ছিঁটেফোঁটাও দেখা যায়নি প্যারাগুয়ে ম্যাচে। অবশেষে ম্যাচের বহু আরাধ্য পেনাল্টি পায় ফ্রান্স এবং এমবাপ্পে ঠান্ডা মাথায় ম্যাচের জয় নির্ধারিত একমাত্র গোলটি করেন। চলতি বিশ্বকাপে এটা এমবাপ্পের ৭ নম্বর গোল। মেসির সঙ্গে যুগ্মভাগে তিনি সর্বোচ্চ গোলদাতা। সব মিলিয়ে ৬ বিশ্বকাপে মেসির গোল এখন পর্যন্ত ২০টি এবং এমবাপ্পের গোল ১৯টি। ম্যাচে শুরু থেকেই রক্ষণাত্মক মেজাজের সঙ্গে ফাউল করে খেলতে থাকে প্যারাগুয়ে। ফলে সাবলীল খেলাটা খেলতে পারেনি প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা। টাফ ফুটবল খেললেও কোনো হলুদ কিংবা লাল কার্ড দেখেনি দলটি। তিন ফরাসি ফুটবলার হলুদ কার্ড দেখেছে। প্রতিপক্ষের শারীরিক ফুটবলের বারবার শিকার হয়েছেন এমবাপ্পে। তার পরও মাথা গরম করেননি ফরাসি অধিনায়ক। শুধু হেসেছেন। কিন্তু ভিতরে ভিতরে তেতে ছিলেন। ম্যাচ শেষে আসরে সাত গোল করা এমবাপ্পে হাত মেলাননি প্যারাগুয়ের গোলরক্ষক মারলেন গিলের সঙ্গে।এতে ক্ষীপ্ত গিল রেগে বল ছুড়ে মারেন।

    ফরাসি ফুটবলাররা রাফ অ্যান্ড টাফ ফুটবলের বিপক্ষে মাথা ঠান্ডা করে খেলার কারণ কোচ দিদিয়ের দেশমের নির্দেশ। তিনি সবসময়ই ডাগ আউটে থেকে আঙুলের ইশারায় এমবাপ্পেদের মাথা ঠান্ডা রাখতে নির্দেশ দিয়েছেন।