গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

    ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

    0
    124
    ছবি সৌজন্যে : এক্স

    কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন প্রধানমন্ত্রী হিসাবে মধ্যপন্থি নেতা ফ্রাঁসোয়া বায়রুর নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।এর আগে ৪ ডিসেম্বর পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে ক্ষমতাচ্যুত হন।

    তিন মাস পরই প্রধানমন্ত্রীর পতনের এ ঘটনাটি ফ্রান্সকে নতুন সংকটের দিকে ঠেলে দেয়। খবরে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী হিসাবে নাম ঘোষণার আগে বায়রু ও ম্যাখোঁর মধ্যে দু’ ঘণ্টা আলোচনা হয়।ম্যাখোঁর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ৭৩ বছর বয়সী বায়রু মধ্যপন্থি জোটের অন্যতম নেতা। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একজন মেয়র। ২০০৭ সালে মধ্যপন্থি ডেমোক্রেটিক মুভমেন্ট বা,মোডেম দল প্রতিষ্ঠা করেন তিনি।১৯৯৩ থেকে ১৯৯৭ সালের মধ্যে রক্ষণশীল সরকারের শিক্ষামন্ত্রী থাকাকালে ফরাসি জনগণের কাছে পরিচিত হয়ে ওঠেন রাজনীতিক ফ্রাঁসোয়া বায়রু।এরপর ২০০২, ২০০৭ ও ২০১২ সালে তিনবার দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী হন।পরে,২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ম্যাখোঁকে সমর্থন দেন বায়রু। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ম্যাখোঁ তাকে ফ্রান্সের বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ করেন।পরবর্তী সময়ে ইউরোপীয় পার্লামেন্টের তহবিল তছরুপের অভিযোগে মোডেমের বিরুদ্ধে তদন্ত শুরু হলে তিনি পদত্যাগ করেন।চলতি বছর প্যারিসের একটি আদালত ওই মামলায় মোডেমের ৮ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত ও দলটিকে জরিমানা করলেও বায়রুকে নির্দোষ সাব্যস্ত করে অব্যাহতি দেওয়া হয়।উল্লেখ্য,দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত তিনজন প্রধানমন্ত্রী পেয়েছেন ম্যাখোঁ।

    বায়রু হতে যাচ্ছেন তার চতুর্থ প্রধানমন্ত্রী।অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে বিশেষ ক্ষমতাবলে পার্লামেন্টে এমপিদের ভোট ছাড়াই পাস করিয়ে নিয়েছিলেন বাজেট বিল।ওই প্রস্তাবিত বাজেট নিয়ে ফ্রান্সে ক্ষোভ দেখা দিয়েছিল।