গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ফ্রান্সের রাফাল এ বার তৈরি হবে ভারতে

    ফ্রান্সের রাফাল এ বার তৈরি হবে ভারতে

    0
    93
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    স্পেনের সংস্থা এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস-এর পরে এ বার ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে চুক্তি করেছে টাটা গোষ্ঠী। ওই চুক্তি অনুযায়ী দাসো অ্যাভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধবিমানের মূল কাঠামোটি ভারতে তৈরি করবে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড।
    চুক্তি অনুযায়ী ২০২৮ সাল থেকে হায়দরাবাদে উৎপাদন শুরু হবে রাফালের। কারখানা পুরোদমে চালু হলে প্রতি মাসে দু’টি রাফাল-কাঠামো নির্মাণ করা যাবে। টাটার তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি, অন্য দেশগুলিতেও হায়দরাবাদ নির্মিত রাফাল সরবরাহ করা হবে।
     ভারতীয় নৌবাহিনীর জন্য ২৬টি পঞ্চম প্রজন্মের রাফাল যুদ্ধবিমান কেনার জন্য গত এপ্রিল মাসে ফরাসি যুদ্ধবিমান নির্মাতা সংস্থাটির সঙ্গে চুক্তি হয়েছে নয়াদিল্লির। এর আগে ২০১৬-র চুক্তি অনুযায়ী ভারতীয় বায়ুসেনাকে ধাপে ধাপে ৩৬টি রাফাল সরবরাহ করছে দাসো অ্যাভিয়েশন।