
হোটেলে ইন্টেরিয়র ডেকরেশনের কাজ করিয়ে টাকা দেননি বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী। চিৎপুর থানায় কয়েক লাখ টাকার অভিযোগ জমা পড়েছিল।
মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণা মামলায় আপাতত রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। বলা হয়েছে এখনই তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। তবে তদন্ত চলবে। রাজ্যের কাছ থেকে এই মামলার ৩ সেপ্টেম্বর কেস ডায়েরি তলব করেছে আদালত। জানা গিয়েছে কালিম্পং এবং উটিতে মিঠুনের দুটো হোটেল রয়েছে। সেই হোটেলে ইন্টেরিয়ার ডেকরেশনের কাজ করিয়ে কয়েক লাখ টাকা মেরে দিয়েছেন মিঠুন চক্রবর্তী। যিনি বরাত পেয়েছিলেন তিনিই চিৎপুর থানায় মিঠুনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছিলেন।
সেই সংক্রান্ত এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টে যান বিজেপি নেতা। সেই মামলাতেই আদালত নির্দেশ দিয়েছে ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে।
