
টাকার বিনিময়ে মহাসংঘের কার্ড নিয়ে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে মতুয়াদের সতর্ক করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি ইলেকশন কমিশনও এমন কথা বলেনি। মতুয়াদের প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী।
তিনি আরও জানিয়েছেন ২০০২-এ তালিকা ধরে এসআইআর হচ্ছে, কার্ড পাচ্ছেন ২০২৫-র নভেম্বর, ডিসেম্বর মাসে। যেখানে বাংলাদেশি বলা হচ্ছে। ওই ফর্মে লেখা রয়েছে যে পূরণ করছেন তিনি বাংলাদেশি ছিলেন। ২০২৫-এ যখন সার্টিফিকেট পাচ্ছেন কোনও ব্যক্তি, তখন ওই ব্যক্তি যে বাংলাদেশি তা চিহ্নিত হয়ে যাচ্ছেন।
বেশ কিছুদিন ধরে ঠাকুরবাড়ি থেকে মতুয়াদের সিএএ কার্ড দেওয়া হচ্ছে। শিবির করে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তা বিলি করছেন। সেই কার্ড নিয়েই এবার প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
