গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata অবাধ উত্তুরে হাওয়া, কলকাতার পারদ ১৯ 

    অবাধ উত্তুরে হাওয়া, কলকাতার পারদ ১৯ 

    0
    368
    অগ্রহায়ণের শুরুতেই শীতের আমেজ কলকাতা সহ রাজ্যজুড়ে। পারদ পতনের সঙ্গে অবাধ উত্তুরে হাওয়ায় ভর করে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে হালকা কুয়াশা এবং ধোঁয়াশার দাপটও ছিল। 
    আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের জেলায় পারা পতন একটু বেশি। আগামী দু দিনে‌ আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। মনোরম পরিবেশ হলেও এখনই জাঁকিয়ে শীতের কোন সম্ভাবনা নেই। তবে সকালের দিকে কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় কুয়াশার দাপট অব্যাহত থাকবে।
    হালকা থেকে মাঝারি কুয়াশার প্রকোপ থাকবে বাকি জেলা গুলিতেও। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনুভূত হচ্ছে। উত্তরবঙ্গেও তিন জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক