গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk রাজ্যে চালু মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা

    রাজ্যে চালু মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা

    0
    256
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সোমবার থেকে রাজ্য জুড়ে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু হয়েছে। বাসে উঠলে তাঁদের জিরো ভ্যালু’র একটি টিকিট দেওয়া হচ্ছে।
    উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সর্বত্রই এই সুবিধা মিলছে। বিজেপির সরকার গঠনের পর ১ জুন থেকে বিনামূল্যে বাস পরিষেবা কার্যকর করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো সোমবার থেকে সরকারি বাসে মহিলাদের ভাড়া লাগছে না।সোমবার সকাল থেকে বিভিন্ন সরকারি বাসে সেই মর্মে লিফলেট লাগিয়ে দেওয়া হয়েছে। কন্ডাক্টর এবং চালকদেরও এ ক্ষেত্রে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে খবর। কী ভাবে জিরো ব্যালেন্স-এর টিকিট তাঁরা মহিলা যাত্রীদের দেবেন, তা শেখানো হয়েছে। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য তো বটেই, দূরপাল্লার বাসেও বিনামূল্যে টিকিটের সুবিধা পাচ্ছেন মহিলা যাত্রীরা। সে ক্ষেত্রে মোট ১২টি নথির যে কোনও একটি সংশ্লিষ্ট বাসের কন্ডাক্টরকে দেখাতে হচ্ছে। তবে এই প্রকল্পের সুবিধা যাতে অন্য কেউ নিতে না-পারেন, আগামী দিনে তার জন্য অন্য ব্যবস্থা করবে সরকার। মহিলাদের জন্য বাসের বিশেষ কার্ড করে দেওয়া হবে।
    বিনামূল্যে বাস পরিষেবা চালুর কথা জানিয়ে এক্স-এ পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দুও। লিখেছেন, পাহাড় থেকে সমতল— মহিলারা পাচ্ছেন বিনামূল্যে যাতায়াতের সুফল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নকে বাস্তবায়নের পথে এক ধাপ এগোল পশ্চিমবঙ্গ।