গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Technology ভারতে বিনামূল্যে ‘প্রিমিয়াম এআই’

    ভারতে বিনামূল্যে ‘প্রিমিয়াম এআই’

    0
    131
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ভারতে চ্যাটজিপিটি, গুগল এবং পারপ্লেক্সিটি-এর মত টেক জায়ান্টরা সম্প্রতি ইউজারদের জন্য এক বছরের জন্য বিনামূল্যে প্রিমিয়াম এআই টুল ব্যবহারের সুযোগ ঘোষণা করেছে।

    স্থানীয় মোবাইল সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই সুবিধা চালু করা হচ্ছে, যাতে ইউজাররা ডেটা প্যাকের সঙ্গে এআই চ্যাটবট এবং অন্যান্য টুল ব্যবহার করতে পারেন।পারপ্লেক্সিটি এয়ারটেলের সঙ্গে, গুগল রিলায়েন্স জিও-র সঙ্গে চুক্তি করেছে, ফলে ইউজাররা বিশেষ ছাড় বা বিনামূল্যে এআই টুল ব্যবহার করতে পারবেন। চ্যাটজিপিটি গো ভার্সনও এই সপ্তাহ থেকে ভারতের ইউজারদের জন্য এক বছরের জন্য উপলব্ধ।বিশ্লেষকরা বলছেন,এই অফারগুলো কেবল উদারতা নয়, বরং কোম্পানিগুলোর দীর্ঘমেয়াদী ব্যবসায়িক কৌশল। কাউন্টারপয়েন্ট রিসার্চের বিশ্লেষকরা বলেছেন, ভারতীয় ইউজারদের প্রথমে এআই-এর ওপর নির্ভরশীল করা এবং পরে সাবস্ক্রিপশন বা প্রিমিয়াম সার্ভিসের জন্য অর্থ নেওয়াই মূল উদ্দেশ্য।ভারতের বাজারকে বড় আকার এবং তরুণ জনসংখ্যার কারণে গুরুত্বপূর্ণ মনে করছে প্রযুক্তি সংস্থাগুলো।

    ৯০০ মিলিয়নেরও বেশি ইন্টারনেট ইউজার,বিশ্বের সস্তা ডেটা এবং তরুণ প্রজন্মের ডিজিটাল অভ্যাস এই দেশকে একটি আকর্ষণীয় ট্রেনিং গ্রাউন্ড হিসেবে প্রতিষ্ঠা করেছে।