গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International চট্টগ্রামে আত্মঘাতী মুক্তিযোদ্ধা আবু সৈয়দ সদ্দার

    চট্টগ্রামে আত্মঘাতী মুক্তিযোদ্ধা আবু সৈয়দ সদ্দার

    0
    125
    ছবি সৌজন্যে : এক্স
    মুক্তিযোদ্ধাদের অসম্মান সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধা আবু সৈয়দ সদ্দার। চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় তাঁর বাসভবন থেকে মুক্তিযোদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।
    তাঁর ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। মুক্তিযোদ্ধাদের যে পরিমাণ অপমান অপদস্ত করা হচ্ছে। সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছিলেন। মুক্তিযোদ্ধা আবু সৈয়দ সরদার দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানা গিয়েছে। বাড়িতে ফিরে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছে সদস্যরা। অন্যদিকে, চট্টগ্রামে জুতোর মালা পরিয়ে হেনস্থার ঘটনায় অপমানিত হয়ে যন্ত্রনার কথা বলেছেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। তিনি বলেছেন, তাঁকে মারধর করা হয়েছে। তাঁকে অসম্মান করার অর্থ মুক্তিযুদ্ধের আদর্শকে অসম্মান করা।
    তিনি বলেছেন, যে দেশের জন্য তিনি রক্ত দিয়েছেন সেই বাংলাদেশে রয়েছেন নাকি, বর্বর পাকিস্তানে রয়েছেন বুঝতে পারছেন না। এই ঘটনার বিচার চান। বলে জানিয়েছেন তিনি।