পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে পারেননি, আক্ষেপ মুক্তিযোদ্ধার

0
116
ছবি সৌজন্যে : নিজস্ব

বিজয় দিবসের অনুষ্ঠান উপলক্ষে কলকাতায় এসেছেন ৮জন মুক্তিযোদ্ধা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তাঁদের একাংশের মত, পরবর্তী প্রজন্মকে হয়তো সঠিক শিক্ষা দিতে পারেননি তাঁরা।

তবে একাংশ মনে করছেন, আওয়ামি লিগ সরকারের পতনের পরেও ভালোই আছে বাংলাদেশ। এক মুক্তিযোদ্ধা জানিয়েছেন, হয়তো পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কিছু গলদ থেকে গিয়েছিল তাঁদের। সেজন্যই আজ বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। হয়তো সঠিক পথে নিজের সন্তানদের পরিচালনা করলে আজ এই দশা দেখতে হত না পদ্মাপাড়ের মানুষকে। তবে অন্য এক মুক্তিযোদ্ধার মতে, পালাবদল হলেও বাংলাদেশ ভালোই আছে। সেভাবে কোনও অসুবিধা নেই। বস্তুত,  ১৯৭১-এ ভারত-পাকিস্তান যুদ্ধের ৫৪ বছর পূর্তিতে ফোর্ট উইলিয়ামে পালিত হয়েছে স্বর্ণিম বিজয় দিবস।

নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে দিনটি। শহিদ স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তিন বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধানরা।