গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ‘স্বাধীনতা বৃহত্তম সুরক্ষা কবচ’, দেশবাসীকে বার্তা রাহুলের  

    ‘স্বাধীনতা বৃহত্তম সুরক্ষা কবচ’, দেশবাসীকে বার্তা রাহুলের  

    0
    141
    Freedom is the biggest shield Rahuls message to the countrymen
    Freedom is the biggest shield Rahuls message to the countrymen
    স্বাধীনতা কেবল একটি শব্দ নয়, এটি বৃহত্তম সুরক্ষা কবচ। স্বাধীনতা দিবসের সকালে এক্স পোস্টে দেশবাসীর উদ্যেশে এমনই বার্তা দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
    এক্স পোস্টে রাহুল লিখেছেন, সমস্ত দেশবাসীকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতা কেবল একটি শব্দ নয়। এটি আমাদের বৃহত্তম সুরক্ষা কবচ। যা সাংবিধানিক ও গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করে। জয় হিন্দ। অন্যদিকে স্বাধীনতা দিবসের সকালে এক্স হ্যান্ডেলে গণতন্ত্র ও সংবিধান রক্ষা নিয়ে সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। লেখেন, গণতন্ত্র ও সংবিধান আমাদের ১৪০ কোটি ভারতীয়ের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। কংগ্রেস শেষ নিঃশ্বাস পর্যন্ত এটি রক্ষা করবে। কেন্দ্রের সরকারের অসাংবিধানিক মনোভাব বন্ধ করতে হবে। পাশাপাশি সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে সরকার পুতুল বানিয়ে ফেলেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন খাড়গে। এছাড়াও এদিন কংগ্রেসের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি। পাশে ছিলেন রাহুল গান্ধি এবং সনিয়া গান্ধি।