গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National মুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদক! মৃত ২ এমবিএ পড়ুয়া

    মুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদক! মৃত ২ এমবিএ পড়ুয়া

    0
    25
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বিলাসবহুল মিউজিক কনসার্ট, আলোর রোশনাই আর তার মধ্যেই চলছিল নিষিদ্ধ মাদক সেবন। মুম্বইয়ের গোরেগাঁওয়ের এনএসকো সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ড্রাগ ওভারডোজে’র জেরে মৃত্যু হয়েছে দুই এমবিএ পড়ুয়ার।
    মৃতদের মধ্যে রয়েছেন এক তরুণী এবং এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে লড়াই করছেন আরও এক তরুণী। এই ঘটনায় আয়োজক সংস্থা ও মাদক সরবরাহকারী-সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। ১১ এপ্রিল রাতে গোরেগাঁওয়ের ওই সেন্টারে একটি মিউজিক ইভেন্টের আয়োজন করা হয়েছিল। প্রায় ৪ হাজার দর্শক ২ হাজার টাকা করে প্রবেশমূল্য দিয়ে সেখানে হাজির হয়েছিলেন।
    অভিযোগ, অনুষ্ঠানের মাঝেই অনেক পড়ুয়া ও তরুণ-তরুণী নিষিদ্ধ এমডিএম সেবন করেন। রাত ১২টা নাগাদ তিন পড়ুয়ার শ্বাসকষ্ট শুরু হলে তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক কনসার্টে যাওয়ার সময় ট্যাক্সিতেই মাদকের একটি পিল খেয়েছিলেন। অনুষ্ঠানে পৌঁছে তিনি দ্বিতীয়বার মাদক সেবন করেন, যা তাঁর শরীরের সহ্যক্ষমতা ছাড়িয়ে যায়। চিকিৎসকরাও নিশ্চিত করেছেন যে, ওভারডোজ-এর কারণেই মৃত্যু হয়েছে তাঁদের।