
উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৬ জনের। গুরুতর জখম হয়েছেন ২ জন। ইকো ভ্যানের সঙ্গে ট্রাকের ধাক্কায় ওই ছয়জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভ্যানটি নয়ডা থেকে আগ্রার দিকে যাচ্ছিল।
আচমকাই মালবাহী একটি ট্রাক ভ্যানে ধাক্কা মারে। মথুরার সিনিয়র পুলিশ সুপার শ্লোক কুমার জানিয়েছেন, সম্ভবত ট্রাকচালক ঘমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে দিল্লি থেকে মধ্যপ্রদেশ যাওয়ার পথে মাইলস্টোন ১৩১-এর কাছে উল্টে যায় একটি যাত্রীবাহী বাস। সেই ঘটনায় ১৭ জন গুরুতর জখম হয়েছেন বলে খবর।
