জঙ্গি-নিরাপত্তা বাহিনী সংঘর্ষ, অশান্ত মণিপুর

0
132
আবারও কুকি জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অশান্ত মণিপুর। জানা গিয়েছে, ইম্ফল পশ্চিম জেলার দুটি গ্রামে দুই পৃথক হামলার ঘটনা ঘটেছে। কুকি জঙ্গিরা বোমা হামলা চালিয়েছে। 
কাউতরুক চিং লেইকাই এবং আওয়াং লেইকাই এই দুটি গ্রামের ওপর হামলা চালায় তারা। এরপরেই গ্রামরক্ষী স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিরাপত্তা বাহিনী গুলি চালাতে শুরু করে। দীর্ঘক্ষণ দুই পক্ষের গুলি বিনিময় হয়।সংঘর্ষের সময় বেথেল এলাকা থেকে জঙ্গিদের দ্বারা পরিচালিত একটি ড্রোন গ্রামের কাছে আসে। ড্রোন বিস্ফোরকের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।  চলতি মাসে এটি দ্বিতীয় হামলা। সেই ঘটনায়, জঙ্গিরা একাধিক রাউন্ড গুলি চালায় এবং বোমা নিক্ষেপ করে, যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
রাজ্যের বিষ্ণুপুর জেলার ত্রংলাওবি গ্রামে অন্য একটি ঘটনায়, জঙ্গিরা শনিবার রাতে আরও একটি আক্রমণ করে। গ্রামবাসী এবং স্বেচ্ছাসেবকরাও পাল্টা গুলি চালিয়েছে।
ছবি  সৌজন্যে : এক্স