গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National ৩ থেকে ২০০ পার, বাংলায় বিজেপির উত্থান শোনালেন মোদী

    ৩ থেকে ২০০ পার, বাংলায় বিজেপির উত্থান শোনালেন মোদী

    0
    26
    ছবি সৌজন্যে : এক্স
    মাত্র ১০ বছরের মধ্যেই পশ্চিমবঙ্গে ৩ জন থেকে ২০০ জন বিধায়ক সংখ্যায় পৌঁছেছে বিজেপি। যা ইতিহাস সৃষ্টির থেকে কম কিছু নয়। বেঙ্গালুরুর সভা থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও উঠে এসেছে বঙ্গজয়ের প্রসঙ্গ।
    নরেন্দ্র মোদীর দাবি, নতুন ইতিহাস রচনা করেছে বিজেপি। বলেছেন, অসমে লাগাতার তিনবার সরকার গঠন করেছে এনডিএ। পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি এত বড় আশীর্বাদ পেয়েছে। আর এখন দুই সপ্তাহ আগে গুজরাটে পঞ্চায়েতে দারুণ জয় পেয়েছে বিজেপি।
    সব নতুন ইতিহাস রচনার মতো ঘটনা ঘটছে। এরপরই প্রধানমন্ত্রীর মুখে শোনা যায় গত ১০ বছরে বাংলায় বিজেপির লড়াইয়ের কাহিনী। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় তখন বিজেপি টিমটিম করে জ্বলছে। সেভাবে সংগঠন সেভাবে ছিল না বললেই চলে। ওই বছরের নির্বাচনে মাত্র তিনটি আসনে জিতেছিল বিজেপি। অর্থাৎ বিধানসভায় বিজেপির মাত্র তিনজন বিধায়ক ছিল। ২০২১ সালে সেই সংখ্যাটা একলাফে বেড়ে হয় ৭৭। আর ২০২৬-এ ২০০ পার।