
কলকাতায় হেলে পড়া বাড়ির তালিকা ক্রমেই বাড়ছে। কসবার ৬৭ নম্বর ওয়ার্ডের মসজিদ বাড়ি বাই লেনে দুটি বহুতল একের অপরের ওপর হেলে গিয়েছে। কার্যত একই ছবি এন্টালির ছাতুবাবু লেনে একটি বহুতলের ওপর আরেকটি বহুতল হেলে পড়েছে।
মসজিদ বাড়ি বাই লেনের ওই দুটি বহুতলের মধ্যে গ্যাপ বেশি থাকলেও ওপরের দুটিকে দুটি বাড়ির মাথা সম্পূর্ণ ঠেকে গিয়েছে। বাড়িগুলোতে ফাটলও তৈরি হয়েছে। দুটি বাড়িতেই বেশ কয়েকটি পরিবার রয়েছেন। তাঁদের অভিযোগ অনেকদিন ধরেই এইভাবে হেলে থাকলেও পুরসভার তরফে কোনও ব্যবস্থা করা হয়নি। অত্যন্ত বিপজ্জনক অবস্থাতেই বাস করছেন বাসিন্দারা। এদিকে এন্টালির ছাতুবাবু লেনেও একইভাবে হেলে রয়েছে দুটি বহুতল। স্থানীয়দের দাবি নভেম্বর থেকে একটু একটু করে হেলতে শুরু করে বহুতলটি। বেআইনিভাবে তিনতলার বদলে ৫ তলা তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। ত নিচের দিকে গ্যাপ বেশি থাকলেও বহুতলের ওপরের দিকের অংশ প্রায় ঠেকে গিয়েছে। এক্সাইড মোড়ের কাছে টৌরঙ্গি রোডেও একটি বহুতলের ওপর হেলে পড়েছে পুরনো একটি বাড়ি।
অন্যদিকে বিধাননগর পুরসভার জগৎপুরের নেতাজি পল্লিতে তিন তলা এবং চার তলা দুটি বাড়ি বিপজ্জনকভাবে হেলে থাকায় বাড়ি ভেঙে ফেলার নোটিস দেওয়া হয়েছে। ৭ দিনের মধ্যে আবাসিকদের বাড়ি খালি করতে বলা হয়েছে।






