
ওয়াকফ বিলের বিরুদ্ধে উত্তাল কলকাতা থেকে চেন্নাই। বুধবার লোকসভায়, শুক্রবার গভীর রাতে রাজ্যসভায় পাশ হয়েছে সংশোধিত ওয়াকফ বিল। শুক্রবার কলকাতার পার্কসার্কাসে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। মহানগর কলকাতা পাশাপাশি অশান্তির আচঁ ছড়িয়েছে চেন্নাই এবং আহমেদাবাদেও। এই বিলের বিরুদ্ধে অভিনেতা বিজয় রাজ্যজুড়ে বিক্ষোভ ঘোষণা করেছেন।
তামিলগা ভেত্রি কাজগাম কর্মীরা চেন্নাই, কোয়েম্বাটর এবং তিরুচিরাপল্লীর মতো বড় শহরগুলিতে জড়ো হয়েছেন। সবজায়গাতেই একটাই রব ওয়াকফ বিল প্রত্যাখান করতে হবে, মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া চলবে না। আহমেদাবাদেও পোস্টার হাতে প্রতিবাদ দেখানো হয়েছে। উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে বিলটি। তিনি স্বাক্ষর করলেই ওই বিল আইনে পরিণত হবে।
