
পর্ণশ্রী থেকে পঞ্চসায়র। কলকাতার কোথাও আক্রান্ত শাসকদলের নেতা, কোথাও বিরোধীরা।
ভোট মিটতেই রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা ছড়ায় পর্ণশ্রীতে। দুই আরএসএস কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্তদের দাবি তাঁদের বাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। জখম হন আরএসএস কর্মী অভিজিৎ ব্রহ্ম-র মাথা ফাটে। আহত হন আরেক ভাই প্রসেনজিৎ ব্রহ্মও। আরএসএসের অভিযোগ থানায় অভিযোগ জানাতে গেলে তাদেরকেই গ্রেফতার করা হয়। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূলও। পর্ণশ্রীর ১৩২ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লিতে তৃণমূল নেতা ও কর্মীদের ওপর হামলা চালায় বিজেপি। তৃণমূলের দাবি ইভিএম লুঠের প্রতিবাদ করায় হামলা চালানো হয়েছে। জখম হন ১২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংহিতা দাসের স্বামী অঞ্জন দাস। তাঁর মাথায় গুরুতর চোট লাগে। আহত হয়েছেন আরও ৪ জন। তাদের একজনকে এসএসকেএম-এ ভর্তি করা হয়েছে। এই প্রসঙ্গে বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় বলেছেন গোলমালের খবর পেয়ে অঞ্জন দাস পরিস্থিতি সামাল দিতে গিয়ে হামলার মুখে পড়েছে। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়।
এই হামলা পরিকল্পিত বলে দাবি করেছেন রত্না চট্টোপাধ্যায়। এদিকে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।






