গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata বুধবার রাজ্যের ২৬ জায়গায় মক ড্রিল-তৎপরতা

    বুধবার রাজ্যের ২৬ জায়গায় মক ড্রিল-তৎপরতা

    0
    115
    রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দেশের ২৪৪ টি জেলায় সাধারণ মানুষকে নিয়ে মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেইমত বুধবার উত্তরের দার্জিলিং, কোচবিহার থেকে দক্ষিণে কলকাতা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ ২৬ জায়গায় মকড্রিল হবে।
    এয়ার রেড সাইরেন ব্যবস্থাকে অপারেশনাল করা, আচমকা হামলা হলে কীভাবে আত্মরক্ষা। যে কোনও মুহূর্তে ব্ল‍্যাক আউটের জন্য প্রস্তুত থাকা এবং বিশেষ বিশেষ কারখানা, সংস্থাকে বাঁচাতে ক্যামোফ্ল্যাজের প্রস্তুতি নেওয়া। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সিভিল ডিফেন্স এসবেরই মক ড্রিল করবে। মঙ্গলবার সকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। মক ড্রিল নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। সেই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে মুর্শিদাবাদ থেকে যোগ দেন মুখ্যসচিব মনোজ পন্থ। নবান্ন থেকে যোগ দেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। ফিয়ার্স লেনে সিভিল ডিফেন্স-র অফিসেও জরুরি বৈঠক হয়। রাজ্য প্রশাসন সূত্রে খবর কলকাতায় ৯৫ টি সাইরেন রয়েছে। বিভিন্ন জেলায় সাইরেন রয়েছে ২৫-৩০টি করে। জেলা সদরে রয়েছে একটি করে। এই সাইরেলগুলো কি পর্যায়ে রয়েছে তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। যা চলবে ৭ দিন ধরে। তবে বুধবার সাধারণ মানুষকে মক ড্রিলে যুক্ত করা হবে না।
    এদিকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন বিজেপি কর্মীরা মক ড্রিলে অংশ নেবেন। তিনি বলেছেন দেশের স্বার্থে সবাইকে কেন্দ্রের গাইড লাইন মেনে চলা উচিত।