গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Sports ট্রফি জিতিয়েও পারলেন না রোনালদো

    ট্রফি জিতিয়েও পারলেন না রোনালদো

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স

    সৌদি প্রো লিগে নিজের প্রথম সিজনেই বাজিমাত করলেন জোয়াও ফেলিক্স। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে সিজন সেরা খেলোয়াড়।

    এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন তারই আল নাসর সতীর্থ ও পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। একদিন আগেই আল নাসরকে সৌদি প্রো লিগ ট্রফি জিততে সাহায্য করেছিলেন ফেলিক্স ও রোনালদো। দামাকের বিপক্ষে ৪-১ গোলের জয়ে রোনালদোর জোড়া গোল নিশ্চিত করে ট্রফি, যেখানে আল হিলালকে দু’ পয়েন্টে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয় আল নাসর। সৌদি আরবে যোগ দেওয়ার পর এটিই ছিল রোনালদোর প্রথম বড় ট্রফি।৪১ বছর বয়সী রোনালদো পুরো সিজনে করেছেন ২৮ গোল। তবে সিজনসেরা খেলোয়াড়ের পুরস্কার শেষ পর্যন্ত গেছে জোয়াও ফেলিক্সের হাতে।

    কারণ গোল করার পাশাপাশি পুরো লিগে সর্বোচ্চ ১৩টি অ্যাসিস্টও করেছেন তিনি। সব মিলিয়ে ২০ গোল ও ১৩ অ্যাসিস্টে আল নাসরের আক্রমণভাগের মূল চালিকাশক্তি হয়ে উঠেছিলেন এই পর্তুগিজ তারকা।