বাঘ, বেড়াল হয়ে খাঁচায়, উদয়নে খোঁচা নিশীথ-শঙ্করের, পাল্টা সৌগত

0
29
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। উদয়ন গুহ-র গ্রেফতারি সবচেয়ে বড় উদাহরণ।
খোঁচা দিয়েছেন দুই মন্ত্রী নিশীথ প্রামাণিক, শঙ্কর ঘোষ। নিশীথ প্রামাণিকের কথায় উদয়ন গুহ নিজের বাবাকেও পর্যন্ত চোর অপবাদ দিয়েছিলেন। তাদের আরও দাবি উদয়ন গুহর জন্যই দিনহাটার মানুষজন শান্তিতে ছিলেন না। এদিকে শঙ্কর ঘোষ বলেছেন তিনি এতদিন বলতেন কুদয়ন গুহ বলতেন। এত কুকথা, গুন্ডামি করতেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন অন্যায় যাঁরা করেছেন তাঁকে শাস্তি পেতেই হবে। সেটাই হচ্ছে। যদিও সাংসদ সৌগত রায়ের অভিযোগ নতুন সরকার প্রতিশোধমূলক মনোভাব নিয়ে চলছে। এই গ্রেফতারি তারই প্রমাণ।
এদিকে উদয়ন গুহ-র গ্রেফতারিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন দিনহাটার বিজেপি কর্মী সমর্থকরা। আবির খেলার পাশাপাশি মিষ্টি বিলিও করা হয়।