
অর্থনীতিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হওয়ার পথে এগোচ্ছে ভারত। ৭৭ তম প্রজাতন্ত্র দিবসের আগে দেশবাসীর উদ্দেশে ভাষণে এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
তিনি বলেছেন বিশ্বজুড়ে এখন অস্থিরতার আবহ। সব দেশই নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। ভারতও তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। তাই অর্থনৈতিক স্বার্থ রক্ষার সব সময় সজাগ থাকতে হবে। পাশাপাশি মহিলাদের ক্ষমতায়ন এবং অত্মনির্ভরতার জন্য বিভিন্ন প্রকল্পের কথা মনে করিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেছেন বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পে মেয়েদের শিক্ষার বিকাশ ঘটেছে। প্রধানমন্ত্রী জনধন যোজনায় মহিলাদের উৎসাহ চোখে পড়ার মত। মহিলাদের সব বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে।
মহিলারা দেশের উন্নতিতে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। মহাকাশ থেকে মহিলাদের বিশ্বকাপ জয় দেশের গৌরব বাড়িয়েছে।
