গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National কর্নাটকে ফলবোঝাই ট্রাক উলটে মৃত ১১

    কর্নাটকে ফলবোঝাই ট্রাক উলটে মৃত ১১

    0
    277
    ছবি সৌজন্যে : এক্স

    কর্নাটকে ফলবোঝাই ট্রাক উলটে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে উত্তর কন্নড় জেলার এনএইচ-৬৩ সড়কে। জানা গিয়েছে, প্রচুর ফল ও যাত্রীবোঝাই করে জাতীয় সড়ক ধরে এল্লাপুরার দিকে যাচ্ছিল ট্রাকটি।

    তখনই ঘটে দুর্ঘটনা। পথে একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। রাস্তার পাশে গার্ড ওয়াল না থাকায় রাস্তা থেকে প্রায় ৫০ ফুট নিচে পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। পাশাপাশি আহত হয়েছেন আরও ১৪ জন। জানা গিয়েছে, গাড়িটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন।দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও।

    আহতদের উদ্ধার করে হুব্বাল্লির কেআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।