ডায়াবেটিস রোগীরা কোন ফল খাবেন

0
39
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

সাধারণতঃ ফল হলো স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ অংশ। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ফল খাওয়া নিয়ে অনেক সময় দুশ্চিন্তা তৈরি হয়, কারণ ফলের প্রাকৃতিক চিনি রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে।

কিন্তু বিশেষজ্ঞদের মতে, সঠিক ফল ও সঠিক নিয়ম মেনে খেলে এই ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এমনকি, বিশেষজ্ঞরা বলেন, ডায়াবেটিস রোগীদের ফল একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই।বরং কিছু নির্দিষ্ট ফল নিয়ম মেনে খেলে তা স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।ডায়াবেটিস রোগীরা শসা, পেয়ারা, নাশপাতি, আপেল, কিউই, ব্লুবেরি, স্ট্রবেরি, কমলালেবু, কুল, জাম ও জামরুল খেতে পারেন।তবে খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মানা জরুরি। যেমন,প্রাতরাশের প্রায় দু’ ঘণ্টা পর ফল খাওয়া ভালো। যেমন সকাল ৯টায় ব্রেকফাস্ট করলে ১১টার দিকে ফল খাওয়া যেতে পারে। এরপর দুপুরের খাবার দেড়টা থেকে দুইটার মধ্যে সেরে নেওয়া উচিত।

পরিমাণের দিকেও সতর্ক থাকতে হবে। এক ধরনের ফল না খেয়ে বিভিন্ন ফল মিশিয়ে খাওয়া ভালো।তবে দিনে মোট ফলের পরিমাণ ২০০ গ্রামের মধ্যে সীমিত রাখতে হবে। পাশাপাশি ফলের রস নয়, পুরো ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, যাতে শরীরে প্রয়োজনীয় ফাইবার পৌঁছায়।