গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Lifestyle গরমে চুল ভালো রাখবে ফল

    গরমে চুল ভালো রাখবে ফল

    0
    146
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সাধারণতঃ যে কোনো ঋতুতেই চুল পড়ার সমস্যা লেগে থাকেই। তবে এর পরিমাণটা বেশি দেখা দেয় গরমকালে। অতিরিক্ত গরমের ফলে অতিবেগুনি রশ্মি চুলের বেশি ক্ষতি করে।এ গরমে চুলের গোড়ায় ঘাম জমে এবং তাতে ধুলো-ময়লা জমে মাথার ত্বকে নানারকম সংক্রমণও দেখা দেয়। চুলের গোড়া নরম হয়ে যাওয়ার আরো দুটি অন্যতম সমস্যা হচ্ছে, ছত্রাক ও খুশকির সমস্যা।

    উভয় ক্ষেত্রেই চুলের গোড়া আলগা হয়ে যাওয়ার ভয় থাকে। আর চুলের ডগা ফেটেও যায়। তাই চুল ভালো রাখার জন্য মাথার ত্বক পরিষ্কার রাখা একান্তই জরুরি। তবে,চুলের যত্ন নিতে শুধু ওপর থেকে পরিষ্কার করলেই হবে না। এর জন্য ভেতর থেকে পুষ্টিও জোগাতে হবে। আর সেই পুষ্টি জোগান দেবে কয়েকটি ফল। যেমন গরমের এই সময়ে নানারকম বেরিজাতীয় ফল পাওয়া যায়। যেমন,স্ট্রবেরি, ব্লুবেরি, আমলকী, আম, জাম, করমচা, র‌্যাস্পবেরি ইত্যাদি। র প্রত্যেকটিতেই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা চুলের স্বাস্থ্যের জন্য ভালো।আমে রয়েছে ভিটামিন এ, সি এবং ই। এ ছাড়া রয়েছে ক্যালসিয়াম ও ফোলেট। প্রত্যেকটি উপাদানই স্বাস্থ্যকর এবং চুল বৃদ্ধির জন্য জরুরি। তাই গরমে আম খেলে চুল ভালো থাকে। ওদিকে পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছাতে সাহায্য করে। এতে চুলের গোড়া মজবুত হয় এবং ডগা ফাটা থেকে রক্ষা পাওয়া যায়। এ ছাড়া গরমে নানা কারণে চুল চট করে নষ্ট হয়ে যাওয়া থেকে মুক্তি মেলে।আবার গরমে চুলের স্বাস্থ্য ভালো রাখতে তরমুজের বিকল্প আর কোনো কিছুই হতে পারে না। কারণ তরমুজে প্রচুর পরিমাণে জল আছে। আর সে কারণে চুলের ভেতরের আর্দ্রতা বজায় রাখতে সবার আগে দরকার তরমুজ।

    চুল শুষ্ক হলে চুলপড়ার সমস্যাও দূর হয়। পেয়ারায় আছে ভিটামিন সি এবং আয়রন। ভিটামিন সি যেমন শরীরকে দূষণমুক্ত করে, তেমনি আয়রন চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে, যা চুল বৃদ্ধিতে সাহায্য করে।চুলের যত্নের জন্য সঠিক জীবনযাপন অত্যন্ত জরুরি। তাই চুলের স্বাস্থ্য ভালো রাখতে সঠিক খাবার যেমন খেতে হবে তেমনি সঠিকভাবে পরিচর্যাও করতে হবে।