হিজবুল্লার অন্যতম নেতা ফুয়াদ শুক্র নিহত

0
152
Fuad Shukra one of the leaders of Hezbollah was killed
Fuad Shukra one of the leaders of Hezbollah was killed
ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অন্যতম নেতা ফুয়াদ শুক্র নিহত। ইজয়ালের সেনাবাহিনীর তরফে এমনই দাবি করা হয়েছে।
সিরিয়াকে কেন্দ্র করে লড়াই শুরু হয়েছিল ইজরায়েল এবং হিজবুল্লার মধ্যে। হিজবুল্লা, তাদের অধিকৃত সিরিয়ান গোলান মালভূমি গোলান হাইটস এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল বলে অভিযোগ। পাল্টা জবাব দেয় ইজয়ালের সেনাও। দু’পক্ষের লড়াইয়েই খতম হয়েছেন ফুয়াদ শুক্র, দাবি ইজরায়েলের। যদি হিজবুল্লার তরফে এই দাবির সত্যতা স্বীকার করা হয়নি এখনও।ইজরায়েলের সামরিক বাহিনী একটি বিবৃতিতে দাবি করেছে, তাদের যুদ্ধবিমান লেবাননের বৈরুত এলাকায় হিজবুল্লার ঘাঁটিতে হামলা চালিয়েছে। সেখানেই তাদের প্রথম সারির এক কমান্ডর মৃত্যু হয়েছে। ওই কমান্ডর বিভিন্ন সশস্ত্র হামলার মাস্টারমাইন্ড ছিলেন বলেও দাবি ইজরায়েলের।