গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Darjeeling ১ বছরে প্রতিশ্রুতিপূরণ, হোয়াটসঅ্যাপে সাজেশন চান মুখ্যমন্ত্রী

    ১ বছরে প্রতিশ্রুতিপূরণ, হোয়াটসঅ্যাপে সাজেশন চান মুখ্যমন্ত্রী

    0
    8
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এক বছরের মধ্যে সংকল্পপত্রের প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তাঁর ঘোষণা জণগণের পরামর্শে চলবে বিজেপি সরকার।
    এজন্য হোয়াটসঅ্যাপ যেকোনও সাজেশন পাঠাতে বলেছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে জেলা সভাপতিদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে বলেছেন। সেই মেসেজ জেলা সভাপতিরা তাঁকে পাঠালে তিনি নিজে সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। সেক্ষেত্রে মেসেজের নিচে নম্বর পাঠাতে বলেছেন। সরাসরি বলেছেন মাত্র ২ সপ্তাহ হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। এই সরকার মানুষের সরকার হবে, জনগণের সরকার হবে। সংকল্পপত্রে যাযা বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে তা পূরণ করবেন।
    সেক্ষেত্রে এক বছরের লক্ষ্যমাত্রা নিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও বলেছেন তিনি চান শুধু ঝান্ডা, দল, পথ, ব্যক্তির পরিবর্তন নয়, ব্যবস্থার পরিবর্তন।