
বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসেছিল ৮৩তম অ্যাওয়ার্ডসের আসর।এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অস্কারের দৌড়ে কে এগিয়ে থাকবে, তার একটি বড় আভাস মিলবে পাওয়া যাবে।
এবারের আসরে সবেচেয়ে বেশি মনোনয়নের পেয়েছিল লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ডার্ক কমেডি ছবি ,ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। এক সময়ের বিপ্লবী নেতার নিজের মেয়ের জীবন বাঁচাতে পুনরায় লড়াইয়ে ফেরার এই গল্পটি দর্শক ও সমালোচকদের মন জয় করেছে। ৯টি মনোনয়ন নিয়ে শীর্ষে ছিল এটি। আটটি মনোনয়ন নিয়ে তার পরের স্থানে ছিল ,সেন্টিমেন্টাল ভ্যালু। সিনার্স এবং হ্যামনেট পেয়েছিল ছ’টি করে মনোনয়ন। সেরা সিনেমা পুরস্কার জিতেছে,হ্যামনেট।সেরা সিনেমা, মিউজিক্যাল-কমেডি পুরস্কার জিতেছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার।সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন জেসি বাকলি,হ্যামনেট।সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন, ওয়াগনার মৌওরা, দ্য সিক্রেট এজেন্ট।সেরা অভিনেত্রী মিউজিক্যাল-কমেডি পুরস্কার জিতেছেন রোজ বার্ন, ইফ হ্যাড লেগস আই উড কিক ইউ।সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন,মিউজিক্যাল-কমেডি বিভাগে টিমোথি শ্যালামে,মেরি সুপ্রিম।সেরা পার্শ্ব অভিনেত্রী টেয়ানা টেলর,ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার,সেরা পার্শ্ব অভিনেতা স্টেলান স্কারসগার্ড,সেন্টিমেন্টাল ভ্যালু।
সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন পল থমাস অ্যান্ডারসন,ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার।সেরা চিত্রনাট্য নির্বাচিত হয়েছে পল থমাস অ্যান্ডারসন,ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার।সেরা সিনেমা অ্যানিমেটেড পুরস্কার জিতেছে, কেপপ ডেমন হান্টার্স। সেরা বিদেশি ভাষার সিনেমা, দ্য সিক্রেট এজেন্ট,সেরা মৌলিক গান পুরস্কার জিতেছে, গোল্ডেন কে,পপ ডেমন হান্টার্স।









