
এবার তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। রবিবার নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
মোশারফ হোসেন জানিয়েছেন পারিবারিক ও ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি বৃদ্ধা মায়ের দেখভাল, চিকিৎসাজনিত ব্যস্ততা এবং অন্যান্য পারিবারিক কারণে দায়িত্বের কারণেই সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। তৃণমূল বিধায়ক অবশ্য স্বীকার করে নিয়েছেন তাঁর সঙ্গে ঋতব্রতপন্থী শিবিরের যোগাযোগ রয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সুসম্পর্ক এবং তাঁর নেতৃত্বে ভবিষ্যতে রাজ্যের উন্নয়নকাজ করতে চান তাও প্রকাশ্যে বলেছেন মোশারফ হোসেন।
