রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের সঙ্গে দূরত্ব বাড়ছে

0
70
ছবি সৌজন্যে : এক্স

সাম্প্রতিক সময়ে ভিনিসিয়ুস জুনিয়র এবং রিয়াল মাদ্রিদের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। এই অপ্রত্যাশিত দূরত্ব তৈরির পেছনে একাধিক কারণ রয়েছে।

যে খেলোয়াড় একসময় ক্লাবের বিশেষ তারকা ও ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার ছিলেন, তিনিই সাম্প্রতিক ম্যাচগুলোতে সমর্থকদের কাছ থেকে নিয়মিত দুয়ো আওয়াজ শুনছেন। এই পরিস্থিতির জন্য আংশিকভাবে ভিনিসিয়ুস নিজেও দায়ী।তার বাজে ফর্ম এবং আগের মতো নিয়মিত গোল করতে না পারা, এগুলো তো বড় কারণই। এর সঙ্গে মাঠে তার কিছু আচরণ যোগ হয়েছে, যা শুরুতে মজার মনে হলেও এখন অনেক সমর্থকের ধৈর্যের সীমা ছুঁয়ে ফেলেছে। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে জটিল সময় পার করছেন ভিনিসিয়ুস জুনিয়র। কিলিয়ান এমবাপ্পে ক্লাবে আসার পর ভিনিসিয়ুসের বিরুদ্ধে সমর্থকদের একটি বড় অংশ মুখ ফিরিয়ে নিলেও, এখনো এমন একটি অংশ আছে যারা তাকে সমর্থন দিয়ে যাচ্ছে।কারণ, খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র ইতিমধ্যেই ক্লাবের ইতিহাসের অংশ।

লেভেন্তেরর বিপক্ষে ম্যাচে দুয়োতে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন ভিনিসিয়াস। তবে স্প্যানিশ দৈনিক এল চিরিঙ্গুইতো জানিয়েছে, ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় কিছু সমর্থক তাকে থামিয়ে ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন।সমর্থকদের দেওয়া বার্তাগুলো ছিল হৃদয়ছোঁয়া এবং নিঃসন্দেহে খেলোয়াড়টির কাছে পৌঁছেছে।