
হবু স্ত্রীর বাড়ির দেবীকালীর মূর্তির গয়না চুরি করে গ্রেফতার হয়েছেন হবু স্বামী। এমন ঘটনা কার্যত মেনে নিতে পারছেন না বর্ধমানের মেমারিতে বন্দ্যোপাধ্যায় পরিবার।
পূর্ব বর্ধমানের রসুলপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের কালীপুজো প্রায় আড়াইশো বছরের পুরনো। পুজোর রাতে প্রচুর মানুষের আনাগোনা হয়। নিমন্ত্রিত থাকেন অনেকে। সোমবার কালীপুজোর রাত ছিল জমজমাট। অনেক রাতে পুজো শেষ হওয়ার পর পরিবারের এক সদস্যের নজরে আসে মূর্তির দেহে বেশকিছু গয়না উধাও। যার পরিমাণ অন্তত ১০ লাখ টাকা। এরপরেই মেমারি থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। তদন্তে নেমে নিমন্ত্রিতদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরিবারের হবু জামাই দেবজ্যোতি চৌধুরিকেও জেরা করে পুলিশ। কিন্তু জেরার ভেঙে পড়ে চুরির কথা স্বীকার করে নেয় দেবজ্যোতি।
এরপরেই গ্রেফতার করা হয় তাঁকে। উদ্ধার করা হয়েছে চুরির গয়না।
