ক্রোয়েশিয়ায় প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

0
180
ছবি সৌজন্যে : নিজস্ব
প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ক্রোয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ক্রোয়েশিয়ায় নামার পর বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানিয়েছেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ।
এরপরই বিমানবন্দরের অভর্থ্যনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হৃদয়গ্রাহী ভঙ্গিতে, ক্রোয়েশিয়ানরা তাকে গায়ত্রী মন্ত্র এবং অন্যান্য বৈদিক মন্ত্রের মাধ্যমে স্বাগত জানিয়েছেন। এক্স -এ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট করা একটি ভিডিওতে, তিনজন ক্রোয়েশিয়ান মহিলা এবং তিনজন পুরুষকে ভারতীয় পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়, যেখানে সাদা শাড়ি পরা মহিলারা এবং কুর্তা পরা পুরুষরা কপালে বিভূতি ধারণ করে।
ঐতিহ্যবাহী ভারতীয় নমস্কারে হাত জোড় করে, তাদের বৈদিক মন্ত্র উচ্চারণ করতে শোনা যায়, এবং একজন উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী তাদের সঙ্গে যোগ দেন। পরে, তিনি যে হোটেলে অবস্থান করছেন সেখানে পৌঁছানোর পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদীকে বন্দে মাতরম এবং ভারত মাতা কি জয় ধ্বনির মাধ্যমে দেশে বসবাসকারী ভারতীয়রা স্বাগত জানিয়েছেন।